বাংলাদেশে ক্যানসার রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। সময়মতো পরীক্ষা ও সঠিক চিকিৎসা না পেলে আগামী দিনে এই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এই আশঙ্কার কথা জানিয়ে বিশেষজ্ঞরা কিছু ক্ষেত্রে ক্যানসার স্ক্রিনিং বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরাএছাড়া ও চিকিৎসা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি যুক্ত করার জোর দাবি জানিয়েছেন।
আজ শুক্রবার ৩১ অক্টোবরঢঘ রাজধানীর রেডিসন ব্লু হোটেলে অনকোলোজি ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেস সমাপনী দিনে এই দাবি জানানো হয়।
আয়োজনের দ্বিতীয় দিনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ক্যানসার বিশেষজ্ঞ ডা. এ এফ এম কামাল উদ্দিন। তার গবেষণায় বিশ্বের ক্যান্সার পরিস্থিতি ছাড়াও উঠে এসেছে দেশের ক্যানসার চিকিৎসার অপ্রতুলতা সব দিক। একই এখনই সতর্ক না হলে আগামী দিনে ক্যানসার কতোটা ভয়াবহ আকার ধারণ করবে তাও তুলে ধরেন তিনি।
এ সময় ক্যানসার বিশেষজ্ঞ ডা. এ. এফ. এম. কামাল উদ্দিন বলেন, বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশে ক্যানসার রোগীর তুলনায় রেডিও থেরাপি মেশিন খুবই কম। সারা দেশে ১ লাখ ৮৪ হাজার রোগীর জন্য ২০৯টি রেডিও থেরাপি মেশিন লাগবে। সেখানে দেশে আছে মাত্র ২৯ টি মেশিন আছে। যা দিয়ে বিপুল সংখ্যক রুগীর চিকিৎসা দেওয়া সম্ভব নয়।
তিনি বলেন, ফলে সঠিক চিকিৎসা ও অপ্রতুল রেডিও থেরাপি মেশিনের অভাবে মৃত্যুর হার বেশি। ফলে ক্যানসার মৃত্যুর হার কমাতে প্রয়োজনীয় মেশিনেন পাশাপাশি চট্টগ্রাম ও সিলেটের মদো বিভাগীয় শহরেও মেশিন স্থাপন জরুরি। এ সময় আরও বক্তব্য দেন ক্যানসার বিশেষজ্ঞ ডা. এম. সাইফুল হক, আয়োজনের সদস্য সচিব ডা. মোস্তফা আজিজ সুমন, অনকোলজি ক্লাব বাংলাদেশ ও ক্যানসার কংগ্রেসের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এম এ হাই।
এবারের কনফারেন্সে বিশ্বের ১৬টি দেশের ৩১জন খ্যাতনামা ক্যান্সার বিশেষজ্ঞসহমোট ১২০০ জন ক্যানসার বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট পেশাজীবী ও গবেষক অংশগ্রহণ করেছেন।