ঢাকায় দুই দিনব্যাপী ৩য় জাতীয় সংলাপ প্ল্যাটফর্ম প্রত্যাশিত কর্ম সমাপ্তি হলো
ঢাকায় দুই দিনব্যাপী ৩য় জাতীয় সংলাপ প্ল্যাটফর্ম প্রত্যাশিত কর্ম সমাপ্তি হলো
নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৫
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী অ্যান্টিসিপেটার অ্যাকশন বা পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান কার্যক্রমের ৩য় ন্যাশনাল ডায়ালগ প্লাটফর্ম ২০২৫ অনুষ্ঠানের দুর্যোগে আগাম সাড়াদান নিয়ে জাতীয় সংলাপ সমাপনী।
আজকের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর সচিব মোঃ মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ বক্তব্য দেন।
এছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী ও গবেষণা সংস্থা, রেড ক্রস ও রেড ক্রিসেন্ট মুভমেন্ট, স্থানীয় পর্যায়ের সকল প্রতিনিধি আসসালামু আলাইকুম ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
দুই দিনের এই 3rdh National Dialogue Platform on Anticipatory Action আমাদের জন্য এক অসাধারণ জানার, শেখার ও মতবিনিময়ের ক্ষেত্র তৈরি করেছে। এই দুই দিনে আমরা আলোচনা করেছি- পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বাস্তবায়নকারী অংশীদারদের মধ্যে সমন্বয় গড়ে তোলা, আমাদের সমন্বিত আগাম কার্যক্রমকে National Early Action Protocol এর সাথে সামঞ্জস্যপূর্ণ করা, এবং ঝুঁকি বিষয়ক জ্ঞান, পূর্বাভাস, উদ্ভাবনী অভিজ্ঞতা শেয়ারের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করে আগাম কার্যক্রমকে আরও কার্যকর করা। এছাড়া মার্কেটপ্লেস সেশন, প্লেনারি আলোচনা এবং থিমেটিক সেশনগুলোতে আমরা অনেক নতুন চিন্তা, অভিজ্ঞতা ও সৃজনশীল ধারণা পেয়েছি। এগুলো আমাদের ভবিষ্যতের জন্য কার্যকর দিকনির্দেশনা দেবে।
আজকের আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো “Dhaka Commitment” যেখানে আমরা একসাথে একটি সমন্বিত অঙ্গীকার গঠনের পথে এগিয়েছি। এই প্রতিশ্রুতি শুধু একটি কাগুজে ঘোষণা নয়-এটি হবে আমাদের আগামী দিনের কার্যকরী রোডম্যাপ, যা বাংলাদেশে আগাম কার্যক্রমকে আরও অন্তর্ভুক্তিমূলক, সমন্বিত এবং টেকসই করবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) সবসময় সরকারের পাশে থেকে আগাম কার্যক্রম এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, একক কোনো প্রতিষ্ঠানের পক্ষে দুর্যোগ-ঝুঁকি মোকাবিলা করা সম্ভব নয়। তাই এই প্ল্যাটফর্মে গৃহীত যৌথ প্রতিশ্রুতি এবং কৌশলগুলোই হবে আমাদের সম্মিলিত শক্তি, যা আগাম কার্যক্রমকে জাতীয় ও স্থানীয় পর্যায়ে আরও কার্যকরভাবে বাস্তবায়ন করতে সাহায্য করবে।
আমি আশা করি, এই আলোচনা ও প্রতিশ্রুতিগুলো শুধু এখানে সীমাবদ্ধ থাকবে না, বরং বাস্তব পদক্ষেপে রূপ নেবে। আমরা এমন এক বাংলাদেশ গড়তে পারব যেখানে প্রতিটি পরিবার, প্রতিটি মানুষ দুর্যোগের পূর্বে আগাম সতর্কবার্তা পাবে, থাকবে আরও প্রস্তুত, আরও সুরক্ষিত।
শেষে, আমি সকল অংশগ্রহণকারী, আয়োজক ও সহযোগী সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের অবদান এবং উপস্থিতিই এই প্ল্যাটফর্মকে সফল ও প্রাণবন্ত করেছে।