বুধবার ১৭ সেপ্টেম্বর বিকেলে বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালা বিষানার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার পক্ষ থেকে উপহার সামগ্রী ও নগদ অর্থ সহ ত্রাণ সহায়তা প্রদান করেন।
সম্প্রতি বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালা গ্রামের আব্দুল কাদের,রফিক আহমদ,আহমদ উল্লাহ,মোস্তফা আলী,ছাবের আহমদ এর বসতবাড়ি বৈদ্যুতিক সট সার্কিটের আগুনে পুড়ে ভস্মীভূত হয়।
এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য মাষ্টার মোহাম্মদ লোকমান,চটগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট সওকত ওসমান ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হেফাজ উদ্দীন চৌধুরী সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।