২৬ ডিসেম্বর-২০২৫, শুক্রবার:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একযোগে বাদ জুম্মা ১,০২৮টি মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ দোয়া মাহফিলে ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের সার্বিক তত্ত্বাবধানে সম্পন্ন হয়।
উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড় মাজার জামে মসজিদসহ সকল মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে জাতীয় ঐক্যের প্রতিক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্হতা, জনাব তারেক রহমানসহ জিয়া পরিবারের জন্য দোয়া করা হয়।