• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

প্রেসিডেন্ট ডে এই সোমবার

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৬
প্রেসিডেন্ট ডে এই সোমবার

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ এই সোমবার ১৬ ফেব্রুয়ারি আমেরিকাজুড়ে পালিত হবে প্রেসিডেন্টস ডে। আমেরিকার দুই মহান প্রেসিডেন্টের জন্মদিনকে একত্রিত করে প্রতিবছর ফেব্রুয়ারি মাসের তৃতীয় সোমবার এই দিনটি পালিত হয়। খবর আইবিএননিউজ ।আমেরিকার প্রথম প্রেসিডেন্ট এবং ফাউন্ডিং ফাদারদের অন্যতম জর্জ ওয়াশিংটনের জন্মদিন ১৭৩২ সালের ২২ ফেব্রুয়ারি আর আমেরিকার গৃহযুদ্ধকালীন প্রেসিডেন্ট যিনি এদেশ থেকে দাসপ্রথা বিলুপ্তির আইন পাশ করে আমেরিকার মর্যাদার স্থান অনেক ওপরে নিয়ে গিয়েছিলেন সেই আব্রাহাম লিংকনের জন্ম ১৮০৯ সালের ১২ ফেব্রুয়ারি। এই দুই প্রেসিডেন্টের জন্মদিনের মাঝামাঝি তৃতীয় সোমবার আমেরিকা উদযাপন করে প্রেসিডেন্টস ডে।
প্রেসিডেন্টস ডে আমেরিকার ফেডারেল হলিডে। এই উপলক্ষে অফিস, আদালত, ব্যাংক, স্টক মার্কেট, পোস্টঅফিস এবং অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ থাকবে। নিউইয়র্ক সিটির স্কুলে সোমবার থেকে শুরু হবে মিডউইন্টার রিসিস। অতএব সোমবার থেকে শুক্রবার স্কুল বন্ধ থাকবে। কলেজ ও ইউনিভার্সিটি বন্ধ থাকবে সোমবার।
বাংলাদেশ কনস্যুলেটও সোমবার বন্ধ থাকবে প্রেসিডেন্টস ডে উপলক্ষে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930