• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২০ লক্ষ টাকা দিল গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৪
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২০ লক্ষ টাকা দিল গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন

বাংলাদেশে সম্প্রতি চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে এসেছে গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন। আসন্ন দূর্গাপূজার ব্যয় কমিয়ে বন্যা দুর্গতদের সহায়তায় তারা প্রধান উপদেষ্টার বন্যা ত্রাণ তহবিলে বিশ লাখ টাকা অনুদান প্রদান করেছে।

গতকাল মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় উৎসব দূর্গা পূজা উদযাপনের ব্যয় কমিয়ে ২০ লাখ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়া হয়েছে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন এর পক্ষ থেকে।অতীতে ও ফাউন্ডেশনটি দেশের করোনাকালীন সময়ে এবং দেশের সংকটকালীন সময়ে পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে উজ্জ্বল দৃষ্টান্তের সাক্ষর রেখেছে।

গুলশান বনানী সার্বজনীন পুজা ফাউন্ডেশনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, এই অনুদান বন্যায় আক্রান্ত মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে সাহায্য করবে এবং স্বাবলম্বী করে তুলবে।

এসময় দেশবাসীকে স্বতঃস্ফূর্ত ভাবে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31