বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে গার্মেন্টস ব্যবসায়ীসহ দেশ-বিদেশের সকল গ্রাহক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক প্রীতি ও বৈশাখী শুভেচ্ছা জানিয়েছেন টেকশেল বিডি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বাপ্পী কুমার রায়।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। নতুন বছরের এই আনন্দক্ষণে আমি বিশেষ করে দেশের তৈরি পোশাক শিল্পের সাথে সংশ্লিষ্ট সকল ব্যবসায়ী, উদ্যোক্তা এবং টেকশেল বিডি’র সকল গ্রাহকদের জানাই আন্তরিক অভিনন্দন। প্রযুক্তির উৎকর্ষতায় টেকশেল বিডি সবসময় গুণগত মান বজায় রাখতে বদ্ধপরিকর। আমাদের এই পথচলায় যারা পাশে ছিলেন, তাদের সকলকে জানাই কৃতজ্ঞতা। বাপ্পী কুমার রায় আরও উল্লেখ করেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে গ্রাহকসেবা এবং নিত্যনতুন উদ্ভাবনের সমন্বয় ঘটিয়ে টেকশেল বিডি সামনের দিকে এগিয়ে যেতে চায়। বিশেষ করে গার্মেন্টস খাতের আধুনিকায়নে আমরা আরও জোরালো ভূমিকা রাখতে সচেষ্ট থাকব। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের এই যাত্রায় আমাদের অবদান অব্যাহত থাকবে।”
পরিশেষে তিনি নতুন বছরে সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ব্যবসায়িক উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং দেশ-বিদেশের সকলকে আবারও বৈশাখী শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।