• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নতুন বছরে নতুন অফার: অপো এ৫৭ পাচ্ছেন এখন ২ হাজার টাকা কমে

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৪
নতুন বছরে নতুন অফার: অপো এ৫৭ পাচ্ছেন এখন ২ হাজার টাকা কমে

নতুন বছরকে বরণ করে নিতে ‘অপো’ নিয়ে এলো এক অনন্য অফার! অপো’র জনপ্রিয় এ৫৭ সিরিজের স্মার্টফোনটি গ্রাহকরা পেয়ে যাচ্ছেন আরও দুই হাজার টাকা কম দামে। অপো’র সম্মানিত গ্রাহকদের জীবনকে আনন্দময় করতে এবং ২০২৪ এর শুরুটা আরও অসাধারণ করে তুলতে এমন ঘোষণা দিতে পেরে উচ্ছ্বসিত স্মার্টফোন প্রতিষ্ঠানটি।
নতুন বছরের প্রথম দিন থেকেই স্মার্টফোনপ্রেমীরা ১৬,৯৯০ টাকার নতুন ও আকর্ষণীয় দামে পাচ্ছেন অপো এ৫৭। বাজেটের চিন্তা ছাড়াই যারা একটি শক্তিশালী ফিচার-সমৃদ্ধ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এ যাত্রা আরও সহজ করতেই অপো’র এ আয়োজন।
অপো এ৫৭- এ রয়েছে শক্তিশালী চার্জিং সক্ষমতা, অনন্য সাউন্ড, স্মুদ পারফরম্যান্স ও অসাধারণ ডিজাইন। যারা পারফরম্যান্স আর স্টাইলকে গুরুত্ব দেন, তাদের পছন্দের শীর্ষে থাকতে পারে এ স্মার্টফোনটি। বেশি সংখ্যক স্মার্টফোন ইউজার যাতে অপো এ৫৭ এর উদ্ভাবন ও কোয়ালিটি সম্পর্কে অভিজ্ঞতা নিতে পারে, দাম কমিয়ে আনার মাধ্যমে সেটা নিশ্চিত করাই অপো’র লক্ষ্য।
ভীষণ ব্যস্ত দিন পার করছেন? সমস্যা নেই। সুপার-ফাস্ট গতিতে আপনার ফোনটিকে চার্জ করে দিবে অপো’র ৩৩ ওয়াট সুপারভুক। মাত্র ১৫ মিনিটের চার্জেই পাচ্ছেন ৪ ঘণ্টার জন্য অসাধারণ ভিডিও দেখার এক্সপেরিয়েন্স! আর পরিপূর্ণভাবে চার্জ দিতে সময় লাগবে মাত্র ৭৩ মিনিট। তাই দিনভর ফোনে কথা বলুন বা শুনতে থাকুন আপনার পছন্দের গান।
অপো এ৫৭ এর ৫০০০ এমএএইচ দীর্ঘস্থায়ী ও শক্তিশালী ব্যাটারি দিয়ে চার্জ করুন আপনার জীবনকেই, আর বেরিয়ে পড়ুন নিশ্চিন্তে। মাত্র ৩০ মিনিটে ৫১ শতাংশের বেশি দীর্ঘস্থায়ী চার্জিং সক্ষমতার ব্যাটারি, ইউজারকে দেয় সীমাহীন স্বাধীনতা। সম্পূর্ণ চার্জ থাকলে ইউটিউবের বিনোদনে ডুবে থাকতে পারবেন প্রায় ১৫ ঘণ্টা। এছাড়া স্ট্যান্ডবাই মোডে রাখলে ১২.৭ দিন পর্যন্ত ফোনে চার্জ দেওয়া নিয়ে আপনাকে ভাবতে হবেনা।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031