• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাজুস ভাইস প্রেসিডেন্ট মো. ইকবাল হোসেন চৌধুরী

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ২৭, ২০২৬
দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাজুস ভাইস প্রেসিডেন্ট মো. ইকবাল হোসেন চৌধুরী

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী, জুয়েলারী ব্যবসায়ী সমাজ এবং সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর ভাইস প্রেসিডেন্ট মো. ইকবাল হোসেন চৌধুরী। তিনি জেসিএক্স ডেভেলপমেন্ট (JCX Development)-এর এমডি, জেসিএক্স হসপিটালিটি (JCX Hospitality)-এর পরিচালক, জেসিএক্স গোল্ড এন্ড ডায়মন্ড (JCX Gold and Diamond)-এর স্বত্ত্বাধিকারী, বেঙ্গল ইসলামি লাইফ (Bengal Islami Life)-এর পরিচালক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক (Bengal Commercial Bank)-এর উদ্যোক্তা পরিচালক।
এক শুভেচ্ছা বার্তায় বিশিষ্ট এই ব্যবসায়ী নেতা বলেন, “ঈদুল আযহা আমাদের ত্যাগ, আত্মশুদ্ধি এবং ভ্রাতৃত্ববোধের মহান শিক্ষা দেয়। এই উৎসবের মূল বাণী হলো নিজের ভেতরের অহংকার ও স্বার্থপরতাকে বিসর্জন দিয়ে মানবকল্যাণে আত্মনিয়োগ করা।”
তিনি আরও বলেন, “পবিত্র ঈদুল আযহার এই আনন্দঘন মুহূর্তে আমি দেশবাসীসহ আমার সকল ব্যবসায়িক সহযোগী, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক ঈদ মোবারক। এই ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও অফুরন্ত রহমত।”

মো. ইকবাল হোসেন চৌধুরী দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও জুয়েলারী শিল্পের টেকসই উন্নয়নে বাজুস-এর সকল সদস্য ও ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে একটি সুখী-সমৃদ্ধ সমাজ গঠনে সবার সহযোগিতা কামনা করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930