• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দেশবাসী ও প্রবাসীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সরফরাজ আহমেদ সরফু

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ২২, ২০২৬
দেশবাসী ও প্রবাসীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সরফরাজ আহমেদ সরফু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসী ও বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর সরফরাজ আহমেদ সরফু।
এক শুভেচ্ছা বার্তায় সিলেটের শ্রীমঙ্গলের কৃতিসন্তান, যুক্তরাজ্য বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সরফরাজ আহমেদ সরফু বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই সাম্য, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার শিক্ষা। আমি দেশ ও প্রবাসে অবস্থানরত প্রিয় ভাই-বোনদের জানাই পবিত্র ঈদের প্রাণঢালা শুভেচ্ছা।”

তিনি আরও বলেন, “মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতি রক্ষার্থে গঠিত এই ট্রাস্টের মাধ্যমে আমরা আর্তমানবতার সেবা ও ক্রীড়া উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছি। ঈদের এই আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে এবং আমাদের পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় হয়, এটাই আমার প্রার্থনা।”

শুভেচ্ছা বার্তায় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একইসাথে তিনি শ্রীমঙ্গল তথা সিলেটের সর্বস্তরের মানুষের প্রতি ঈদের বিশেষ ভালোবাসা জ্ঞাপন করেন।

সবশেষে তিনি বলেন, “পবিত্র ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ঈদ মোবারক।”