ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে মতবিনিময় সভা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে মতবিনিময় সভা
নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৬
অদ্য দুপুর ০১:৩০ ঘটিকায় নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনাব মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক, নোয়াখালীর সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোঃ নাজিম-উদ-দৌলা, এসপিপি, এনডিসি, পিএসসি, পিএইচডি, জিওসি ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব টি. এম. মোশাররফ হোসেন, পুলিশ সুপার, নোয়াখালী। এছাড়াও সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।