হিন্দু সম্প্রদায় এর বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে বন্ধ ঘোষণা হওয়া কুমারী পূজা আবারও অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়েছে। ঢাকার সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার সন্ধ্যায় রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারও শ্রীশ্রী কুমারী মায়ের পূজা হবে রামকৃষ্ণ মিশনে।শনিবার দুপুরে ঢাকার সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে রামকৃষ্ণ মিশন পূজা উদযাপন পরিষদ।
রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ এর আগে
গত এক অক্টোবর চলতি বছর দেশের সার্বিক অবস্থা বিবেচনায় এবার কুমারী পূজা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়।সেনাবাহিনীরর সার্বিক নিরাপত্তার আশ্বাসে রামকৃষ্ণ মিশন পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন করে কুমারী পূজা করার সিদ্ধান্ত নেয়।
ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী শান্তিকরানন্দ মহারাজ (কিশোর মহারাজ) সাংবাদিকদের জানান, এর আগে (কোভিড১৯) করোনা মহামারীর সময়ও কুমারী পূজা বাদ পড়েছিল। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবারও কুমারী পূজা বাদ দেওয়া হয়েছে।
কুমারী পূজা রামকৃষ্ণ পরমহংসদেবের প্রবর্তিত একটি প্রথা। কুমারী মেয়েদের মধ্যে তিনি দেবীর উপস্থিতি দেখতেন। এ কারণে ছোট মেয়েদের তিনি অষ্টমীর দিন পূজার ব্যবস্থা করেন। ১৬ বছর বয়সের কুমারী মেয়েকে দেবীরূপে পূজা করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী কুমারী পূজার সার্বিক নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রামকৃষ্ণ মিশন পূজা উদযাপন কমিটি।
এসময় সেনাপ্রধান বলেন নির্ভয়ে পূজা মণ্ডপে যেতে।