• ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাকা ব্যাটালিয়ন (২৬ বিজিবি) এর উদ্যোগে ৮০০ জন শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৬
ঢাকা ব্যাটালিয়ন (২৬ বিজিবি) এর উদ্যোগে ৮০০ জন শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

রোববার ১১ জানুয়ারি ২০২৬ তারিখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঢাকা ব্যাটালিয়ন (২৬ বিজিবি) এর ব্যবস্থাপনায় শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতাল, ফোর্স সাপোর্ট উইং, ঢাকা ব্যাটালিয়ন (২৬ বিজিবি) ও আইসিটি ব্যাটালিয়নের যৌথ উদ্যোগে রাজধানীর নবাবগঞ্জ পার্কের আশেপাশের এলাকায় ৮০০ জন শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি কর্নেল এস এম আবুল এহসান, পিবিজিএম, পিবিজিএমএস, পিএসসি, সেক্টর কমান্ডার, ঢাকা সেক্টর উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম তদারকি করেন। অনুষ্ঠানে ঢাকা ব্যাটালিয়ন, আইসিটি ব্যাটালিয়ন, ফোর্স সাপোর্ট উইং এবং শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালের উর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সেক্টর কমান্ডার বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষা ছাড়াও দেশের যেকোনো দুর্যোগ ও আর্তমানবতার সেবায় সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031