• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাকা – কুয়ালালামপুর র‍্যুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিশেষ অতিরিক্ত ফ্লাইট আজ সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে।

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ৩, ২০২৪
ঢাকা – কুয়ালালামপুর র‍্যুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিশেষ অতিরিক্ত ফ্লাইট আজ সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে।

সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের চিঠির প্রেক্ষিতে আজ ৩১ মে ২০২৪ তারিখে সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-কুয়ালালামপুর র‍্যুটে একটি বিশেষ অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে। উক্ত ফ্লাইটে মোট ২৭১ জন যাত্রী পরিবহন করা হবে। উক্ত ফ্লাইটের যাত্রীদের নামের তালিকা, পাসপোর্ট নং সহ প্রয়োজনীয় অংগীকারনামা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সীজ (বায়রা) প্রতিনিধি বিমান জেলা বিক্রয় অফিস মতিঝিল-এ প্রদান করবে। বায়রা প্রদত্ত তালিকা অনুসারে বায়রা প্রতিনিধি বিমান জেলা বিক্রয় অফিস মতিঝিল থেকে নগদ অর্থে উক্ত ফ্লাইটের টিকেট ক্রয় করতে পারবেন। সন্মানিত যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস বিশেষ অতিরিক্ত ফ্লাইটের ভাড়া জনপ্রতি টা: ৭৩৬১৬.০০ নির্ধারণ করেছে যা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বায়রাকে জানানো হয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930