• ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

টানা সাতবার সেরা বাংলাদেশের সর্বপ্রিয় সুপারষ্টোর ব্র্যান্ড অ্যাওয়ার্ড খেতাব জিতল ‘স্বপ্ন’

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৩
টানা সাতবার সেরা বাংলাদেশের সর্বপ্রিয় সুপারষ্টোর ব্র্যান্ড অ্যাওয়ার্ড খেতাব জিতল ‘স্বপ্ন’

রাজীব কান্তি দে/ঢাকা

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম দেশের সেরা ব্র্যান্ডগুলোকে পুরুস্কৃত করেছে।শনিবার,২৩ ডিসেম্বর, সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয় বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৫তম আসর । টানা ৭ বার সেরা সুপারষ্টোর ব্র্যান্ড হিসেবে এবারও পুরস্কার জিতেছে ‘স্বপ্ন’। এবং সেই সাথে এবার শীর্ষ ১৫ ব্র্যান্ডের মধ্যে সর্ব শ্রেণিতে সেরা ৬ষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে দেশের বৃহৎ চেইন সুপারশপ ‘স্বপ্ন’।

সপ্তমবারের মত সুপারশপ খাতে সেরা ব্র্যান্ড ঘোষনার পর স্বপ্নর পক্ষ থেকে মূল মঞ্চে এসে একসাথে পুরুস্কারটি গ্রহণ করেন স্বপ্নর হেড অব বিজনেস সালাহউদ্দিন আহমেদ।শনিবার রাতে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৩ শীর্ষক এই অনুষ্ঠানে দেশের সেরা ৬ষ্ঠ ব্র্যান্ড এর অ্যাওয়ার্ড ও গ্রহণ করে ‘স্বপ্ন’-এর টিম ।

উল্লেখ্য,২০০৮ সালে যাত্রা শুরু করে সুপারশপ ‘স্বপ্ন’। প্রান্তিক পর্যায়ের কৃষক, সরবরাহকারীদের সঙ্গে গ্রাহকের মেলবন্ধন তৈরি হচ্ছে স্বপ্নের চেইন শপের মাধ্যমে দেশব্যাপী এখন স্বপ্ন’র ৪১৬টি আউটলেট রয়েছে।

সুপারব্র্যান্ডস বাংলাদেশের অধীনে ২০১৮ ও ২০২০-২১ সালে ‘সুপারব্র্যান্ড’ হিসেবে পুরস্কার জিতেছে ‘স্বপ্ন’। এছাড়া ‘ষষ্ঠ এশিয়া মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ শীর্ষক পুরস্কার জিতেছে, যা এশিয়ার ‘মার্কেটিং কোম্পানি অব দ্য ইয়ার ২০২০’ নামে স্বীকৃত । জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, চীন, থাইল্যান্ড, হংকং, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মত শক্তিশালী মোট ১৭টি দেশের শীর্ষস্থানীয় মার্কেটিং কোম্পানীর সাথে প্রতিযোগিতা করে এই পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের ‘স্বপ্ন’। প্রাইভেট কোম্পানীর মধ্যে চলতি বছর সুপার-সমকাল আর্থকোয়েক অ্যান্ড ফায়ার প্রিপেয়ার্ডনেস অ্যাওয়ার্ড অর্জন করে ‘স্বপ্ন’ ।

দেশের ব্র্যান্ডগুলোকে অনুপ্রাণিত করতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম গত ১৫ বছর ধরে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের মাধ্যমে সর্বাধিক প্রিয় ব্র্যান্ডকে সম্মানিত করে চলেছে। বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের মূল উদ্দেশ্য কঠোর প্রচেষ্টার মাধ্যমে অর্জিত ব্র্যান্ডগুলোর সাফল্যের প্রদর্শন এবং উদযাপন ।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31