• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জুলাই বিপ্লবকে উপজীব্য করে আয়োজিত আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতায় দল প্রেরণের সময়সীমা বৃদ্ধি

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৭, ২০২৫

‘জুলাই অভ্যুত্থান: তারুণ্যের কন্ঠস্বর’ প্রতিপাদ্য নিয়ে আগামী ১১ ও ১২ জুলাই ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ত:বিভাগ বিতর্ক উৎসব ২০২৫’ অনুষ্ঠিত হবে। এই উৎসবে অংশগ্রহণের জন্য দল প্রেরণের সময়সীমা আগামী ০৯ জুলাই ২০২৫ সকাল ১১.০০টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সহযোগিতায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দু’দিনব্যাপী এই উৎসব আয়োজন করছে। ছাত্র-জনতার অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে জুলাই বিপ্লবকে উপজীব্য করে এই বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে।

বিতার্কিক দলের সদস্যদের নাম, ইমেইল ও মোবাইল নাম্বার আগামী ০৯ জুলাই ২০২৫ সকাল ১১.০০টার মধ্যে duds.debate@gmail.com (cc:registrar@du.ac.bd) ঠিকানায় প্রেরণের জন্য প্রত্যেক বিভাগের চেয়ারম্যান এবং ইনস্টিটিউটের পরিচালকের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এব্যাপারে বিস্তারিত তথ্যের জন্য ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’র সভাপতি জুবায়ের হোসেন (মোবাইল নাম্বার +88 01521-556388 , ইমেইল jubair101327@gmail.com এবং সাধারণ সম্পাদক রাগীব আনজুম (মোবাইল নাম্বার +88 01760-960300, ইমেইল ragibanjumtahseem@gmail.com) -এর সঙ্গে যোগাযোগ করা যাবে।