রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বোর্ডরুমে মঙ্গলবার ১১ আগষ্ট ২০২৬, রাতে টিএসআই (TSI) লিমিটেড আয়োজিত “Japan-Bangladesh Partnership for Business Excellence” শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জাপান বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। বাণিজ্য, প্রযুক্তি এবং শিল্প খাতের টেকসই উন্নয়নে জাপানি বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্ব বহন করে।” তিনি ব্যবসা-বাণিজ্যের প্রসারে প্রয়োজনীয় নিরাপদ পরিবেশ, অবকাঠামোগত সুবিধা এবং সরকারি সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে টিএসআই (TSI) লিমিটেডের উচ্চপদস্থ কর্মকর্তা, জাপানি প্রতিনিধি দলের সদস্য এবং দেশি-বিদেশি বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দুই দেশের যৌথ উদ্যোগে ব্যবসার গুণগত মান ও নতুন উদ্ভাবন ত্বরান্বিত করার নানা দিক নিয়ে আলোকপাত করেন।