• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১১, ২০২৫
জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা

তথ্যপ্রযুক্তির এই যুগে সামাজিক যোগাযোগমাধ্যম গণমানুষের মতপ্রকাশের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। দিনদিন এর গুরুত্ব ও পরিসর বাড়ছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের দায়িত্বশীলতা, সহনশীলতা, অন্যান্য সকল মত ও পথের প্রতি শ্রদ্ধাপূর্ণ আচরণ, গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট, নারীর প্রতি সম্মান, ধর্মীয় সহাবস্থান ও ধর্মীয় বিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা অপরিহার্য। এক্ষেত্রে সংগঠনের আদর্শ, মূলনীতি, সাংগঠনিক চর্চার সাথে সঙ্গতিপূর্ণ আচরণ করা আবশ্যক। নানান মত ও পথের সংগঠনগুলোর সাথে আমাদের মতাদর্শিক পার্থক্য থাকতে পারে, নানান নীতি ও কর্মপন্থার বিষয়ে বিতর্ক হতে পারে, তবে এধরণের বিতর্ক হতে হবে পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ ও সম্মানজনক। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সকল নারীদের প্রতি শ্রদ্ধাশীল। আমরা সবসময়ই রাজনীতিতে নারীদের অধিকতর অংশগ্রহণকে উৎসাহিত করি। এই বিষয়ে কেউ সংগঠনের দৃষ্টিভঙ্গির সাথে অসামঞ্জস্যপূর্ণ আচরণ করলে সংগঠন যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। আমরা সকল ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা ও সহাবস্থানের নীতিতে বিশ্বাসী। মুসলিম জনগোষ্ঠীর পর্দার বিধানের বিষয়ে আমরা পূর্ণ শ্রদ্ধাশীল। বিভিন্ন শিক্ষাঙ্গনে যখন সেক্যুলারিজমের নামে পর্দার ওপর কড়াকড়ি আরোপের চেষ্টা করা হয়েছে, আমরা বারবার তার প্রতিবাদ করেছি এবং আগামীতেও করবো। আমাদের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সকল বিষয়ে বিনয়, পরিশীলতা, সহনশীলতা, সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্যের মূলনীতি অনুসরণ করবেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930