ঢাকার বনানীতে দূর্গাপূজার মহাষষ্ঠী মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলন এর মধ্য দিয়ে উদ্বোধন করা হয়
ঢাকার বনানীতে দূর্গাপূজার মহাষষ্ঠী মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলন এর মধ্য দিয়ে উদ্বোধন করা হয়
নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৪
Oplus_131072
রাজধানীর গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন-এর উদ্যোগে (৯ সেপ্টেম্বর ) বুধবার বনানীর পূজা মণ্ডপে আড়ম্ভর পূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
দেবী দূর্গার শুভ মহাষষ্ঠী মঙ্গলদ্বীপ প্রজ্জলনের মাধ্যমে প্রদীপ জ্বালিয়ে পূজার সূচনা হয়।
মহাষষ্ঠী পূজা মঙ্গলদ্বীপ অনুষ্ঠান গুলশান-বনানী পূজা ফাউন্ডেশন এর সভাপতি জে এল ভৌমিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মহাষষ্ঠী দূর্গাপূজায় মঙ্গলদ্বীপ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন এর সভাপতি জে এল ভৌমিক। তিনি বক্তব্যে বলেন,সারাদেশে ৫ আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তন এর সাথে সাথে হিন্দু সম্প্রদায়ের উপর নেমে আসে নির্যাতন,প্রতিমা ভাংচুর সহ ঘরবাড়িতে হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছি।এদেশ আমাদের মাতৃভূমি দেশত্যাগ করে কেউ কখনো যাবেন না।যতই কিছু হউক আমাদের দেশে আমরা থাকব।আমাদের দীর্ঘদিনের সরকারের কাছে ৩ দিনের ছুটির দাবী থাকলে ও দুর্গাপূজায় ১ দিনের ছুটি মন্জুর করার জন্য অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।পাশাপাশি পূজায় উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনী,ইলেকট্রনিক্স মিডিয়া গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি।
বক্তব্যে সাধারণ সম্পাদক অসীম জোয়াদ্দার বলেন,দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর সনাতনী সম্প্রদায়ের মঠ- মন্দির হামলা প্রতিমা ভাংচুর এর জন্য সকল দুষ্কৃতিকারীদের শাস্তির দাবি জানাচ্ছি।বর্তমান সরকারকে সুন্দরভাবে পূজায় নিরাপত্তা প্রদান ও সহযোগিতার জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
এ সময় আরো বক্তব্য রাখেন গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন এর সাবেক সভাপতি দিলীপ দাশ গুপ্ত,সাবেক সাধারণ সম্পাদক সুধাংশু দাস,সাবেক সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ ঘোষ প্রমুখ।