• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ৭, ২০২৫
জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

“দীর্ঘ চার মাস যুক্তরাজ্যে চিকিৎসা শেষে ৬ মে ২০২৫, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসেন। ঢাকা হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশান-২ বাসভবন পর্যন্ত সড়ক মহাসড়কের দুই পাশে জড়ো হয়ে লাখো মানুষ স্বাগত জানান বেগম জিয়াকে।

দেশনেত্রীকে অভ্যর্থনা জানাতে আসা সাধারণ মানুষ এবং দলের নেতাকর্মীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।

এছাড়াও ঐ সময় সামরিক (সেনা, নৌ ও বিমান) বাহিনীর সদস্যবৃন্দ, পুলিশ, র‌্যাব ও এভিয়েশন সিকিউরিটি’র সদস্য যারা নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তাদের প্রতিও তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।”

মে ৭, ২০২৫, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031