• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন র‍্যাডুকা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিজিএম জনাব হাফিজুল ইসলাম লিটন

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ২২, ২০২৬
দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন র‍্যাডুকা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিজিএম জনাব হাফিজুল ইসলাম লিটন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান র‍্যাডুকা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে দেশবাসী, গ্রাহক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রতিষ্ঠানের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জনাব হাফিজুল ইসলাম লিটন।

তিনি এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই শান্তি। এই ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি।”

তিনি আরও উল্লেখ করেন যে, র‍্যাডুকা ইন্ডাস্ট্রিজ লিমিটেড সবসময় দেশের উন্নয়নে ও মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। ঈদের এই আনন্দ যেন প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যায় এবং পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

পরিশেষে, তিনি সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930