• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

চট্টগ্রাম-০৯ আসনে বিএনপি প্রার্থী আবু সুফিয়ানের সাথে পেশাজীবী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৬
চট্টগ্রাম-০৯ আসনে বিএনপি প্রার্থী আবু সুফিয়ানের সাথে পেশাজীবী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম -০৯ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আবু সুফিয়ান এর সাথে আজ চট্টগ্রাম সিনিয়র’স ক্লাবে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে “মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নসরুল কদির এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম -০৯ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব মোহাম্মদ আবু সুফিয়ান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মুক্তিযোদ্ধা এম নাজিম উদ্দিন, মুক্তিযোদ্ধা একরামুল করিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. সিদ্দিক আহমদ চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, বিএমএর সাবেক সাধারণ সম্পাদক ডা. খুরশিদ জামিল চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. মোজাফফর আহমদ চৌধুরী। চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন এর সঞ্চালায় বক্তব্য দেন ডা. কামরুন নাহার দস্তগীর, চট্টগ্রাম আইনজীবি ফোরাম এর সভাপতি এড. তারেক সাঈদ, কৃষিবিদ অধ্যাপক ড. সাইফুদ্দিন, কমান্ডার সাহাবুদ্দিন, ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডা. এস এম. সারোয়ার আলম, ডা. বেলায়েত হোসেন ডালি, এ্যাব সভাপতি প্রকৌশলী জানে আলম সেলিম, জেলা পিপি এড. মফিজুল হক ভূইয়া, এড. মাঈনুদ্দিন, সাবেক পিপি এড. আব্দুস সাত্তার সরোয়ার, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান, আহমেদুল আলম চৌধুরী রাসেল, শ্রমিক নেতা কাজী শেখ নুরুল্লাহ বাহার, স. ম জামাল উদ্দিন, কানাডা প্রবাসী এম. এ জিন্নাহ প্রমুখ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930