গুলশান-বনানি সার্বজনীন পূজা ফাউন্ডেশন এর উদ্যোগে মা দুর্গার আগমনে মিলন মেলা অনুষ্ঠিত
গুলশান-বনানি সার্বজনীন পূজা ফাউন্ডেশন এর উদ্যোগে মা দুর্গার আগমনে মিলন মেলা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৪
রাজীব দে/ঢাকা
গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন এর দূর্গাপূজার অগ্রিম শুভ সূচনা উপলক্ষে নারী উপ-পরিষদ এর মিলনমেলা অনুষ্ঠিত
রাজধানী ঢাকার গুলশান-বনানী পূজা ফাউন্ডেশন-এর উদ্যোগে (২৭ সেপ্টেম্বর) শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকা থেকে দূর্গাপূজার শুভ সূচনা উপলক্ষে নারী উপ-পরিষদ এর মিলনমেলা ,সাংস্কৃতিক অনুষ্ঠান শিশুদের এবং বড়দের সংগীত পরিবেশন ও সাংস্কৃতিক সন্ধ্যা বনানীর নিজস্ব অফিসে আড়ম্বর পূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
পূজার অগ্রিম মিলনমেলায় উপস্থিত সকলের মধ্যে অনুষ্ঠান এর পরে প্রীতিভোজ এর আয়োজন করা হয়।আগত মায়ের পূজা উপলক্ষ্যে দুর দুরান্ত থেকে নারী পুরুষ সবাই এসে মিলিত হয়।নারীরা সবাই যার যার বাসা থেকে বিভিন্ন রকমের রকমারী সুস্বাদু খাবার এনে পরিবেশন করে।এ যেন দেবী দূর্গার ধরাধামে আগমন উপলক্ষে নারী-পুরুষ ,যুবক,শিশু, সবার অভূতপূর্ব এক মিলন মেলা।সবার সাথে সবার দেখা হওয়াতে জমে উঠে গল্প,আড্ডা,হাসি,আনন্দ এবং কোলাহলে ভরে উঠে সুন্দর হয়ে উঠে অনুষ্ঠান প্রাঙ্গন।
মিলনমেলায় উপস্থিত ছিলেন গুলশান-বনানী পূজা ফাউন্ডেশন এর সভাপতি জে এল ভৌমিক ও সাধারণ সম্পাদক অসীম কুমার জোয়াদ্দার।
যাদের আয়োজনে পূজার আগে এই অনুষ্ঠানও মিলনমেলা উপস্থিত ছিলেন বহু গৃহিণী,তরুণীরা ও নারী উপ-পরিষদ এর নেতৃবৃন্দ।তারা হলেন তপাত্রি ভৌমিক, উমা সাহা,সুমন সাহা, শিপ্রা দে,ডলি কর্মকার, পূর্ণিমা দাস অসংখ্য নারীরা উপস্থিত ছিলেন
কমিটির সদস্যরা সকলে পূজার সদস্য চাঁদা প্রদান এবং সভাপতির হাতে নতুন সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত হন।
শনিবার ২৮ শে সেপ্টেম্বর, বনানী পূজা অফিসে ভক্তবৃন্দদের সৌজন্যে একাদশী ব্রত অনুষ্ঠান পালন করা হবে।দুর দুরান্ত থেকে আসবে অনেক ভক্ত বৃন্দরা।