• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য দেশের সকল মসজিদে দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত ধর্ম মন্ত্রণালয়ের

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৪
গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য দেশের সকল মসজিদে দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত ধর্ম মন্ত্রণালয়ের



গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য দেশের সকল মসজিদে দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ধারাবাহিকভাবে আগামী তিন শুক্রবার বাদ জুম’আ দেশব্যাপী সকল মসজিদে এই দোয়া ও মোনাজাত আয়োজন করা হবে।

আজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংস্থা-১ শাখা হতে এসংক্রান্ত পত্র জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে ‘২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত এবং গুরুতর অসুস্থ ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আগামী ১৫, ২২ ও ২৯ নভেম্বর শুক্রবার দেশের সকল মসজিদে বাদ জুম’আ দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’

এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে অনুরোধ জানানো হয়েছে।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31