• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

খুলনা সদর ও সোনাডাঙা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত।

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২০, ২০২৫
খুলনা সদর ও সোনাডাঙা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত।

স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা সদর হাসপাতাল প্রাঙ্গণের আশপাশের ময়লা আবর্জনা পরিস্কার,ডাস্টবিন স্থাপন, হাসপাতালের রান্না ঘরের আশেপাশের ড্রেনে ব্লিচিং পাওডার ছিটিয়ে জীবানুনাশ করা হয়। এছাড়াও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচির উদ্ভোধন ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এস,এম গালিব ইমতেয়াজ নাহিদ। কর্মসূচির উদ্ভোধন ঘোষণা করেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মিরাজুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইস্তি ও সিনিয়র যুগ্ম আহবায়ক মুনতাসীর আল মামুন।

সদর হাসপাতাল প্রাঙ্গণের পৃথক পৃথক স্থানে কর্মসূচি পালন করেন সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ গোলাম কিবরিয়া, সদস্য সচিব মোঃ রায়হান বিন কামাল, সোনাডাঙা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামুনুর রশীদ মামুন ও সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিব। এছাড়াও কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন মহানগর ও থানার সর্বস্তরের নেতাকর্মীরা।