• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ জাতীয় পার্টির সুস্থতা কামনায় দোয়া করার আহ্বান আনিসুল-হাওলাদারের

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৫

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির | চেয়ারম্যান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব, সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার। শনিবার | সকালে এক যৌথ বিবৃতিতে জাতীয় পার্টির নেতৃবৃন্দ এই উদ্বেগ প্রকাশ করে সর্বশক্তিমান মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার শারীরিক । সুস্থতা কামনা করেছেন। একই সঙ্গে জাতীয় পার্টি সহ দল-মত নির্বিশেষে দেশের সকল মানুষকে তার সুস্থতা কামনায় স্রষ্টার কাছে প্রার্থনা করার | জন্য অনুরোধ জানিয়েছেন।

। বিবৃতিতে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার বলেন, এক সময় আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে । উদ্বুদ্ধ হয়ে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। বেগম খালেদা জিয়া ব্যক্তিগতভাবে আমাদের স্নেহের বন্ধনে আবদ্ধ করে রেখেছিলেন। । তার অসুস্থতার খবরে আমরা অত্যন্ত ভারাক্রান্ত ও মর্মাহত। তাছাড়া এক সময় আমরা বেগম খালেদা জিয়া ও পল্লীবন্ধু এরশাদের নেতৃত্বে | যৌথভাবে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে রাজপথে সক্রিয় ছিলাম। আজ সে স্মৃতি আমাদের মনে পড়ছে।

জাপা নেতৃবৃন্দ বলেন, রাজনীতিতে জিঘাংসা ও প্রতিহিংসা কোনভাবেই কাম্য নয়। রাজনীতি হলো মানবিকতা, ঐক্য, উদারতা ও ভালোবাসার । প্রতীক। বেগম খালেদা জিয়া আজীবন সেই ধরনের রাজনীতির চর্চা করেছেন। জাতীয় পার্টি সেই রাজনীতিতে বিশ্বাসী। তাছাড়া বেগম জিয়া শুধু | বিএনপি চেয়ারপার্সনই নন, তিনি বাংলাদেশের একাধিকবারের প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক লড়াই-সংগ্রামের অগ্রসৈনিক। নিশ্চয়ই সরকার এবং তার । দল বিএনপি বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সকল পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের বিশ্বাস, দেশের অগণিত মানুষের | প্রার্থনাই সর্বশক্তিমান মহান আল্লাহ বেগম খালেদা জিয়াকে আবারও পরিপূর্ণ সুস্থতা দান করে দেশের মানুষের সেবায় আত্মনিয়োগের সুযোগ | প্রদান করবেন।