পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী, ব্যবসায়ী সমাজ এবং পোশাক খাতের সকল কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন (বিজিইএ)-এর সভাপতি মাসুদুর রহমান।আজ এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান।
বিবৃতিতে বিজিইএ সভাপতি বলেন, “কোরবানির প্রকৃত তাৎপর্য কেবল পশু জবাইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং নিজের ভেতরের পশুত্ব ও অহংকারকে বিসর্জন দিয়ে মহান আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য ও ত্যাগ স্বীকার করাই হলো কোরবানির মূল শিক্ষা।” তিনি আরও যোগ করেন, ঈদের আনন্দ সমাজের সকল স্তরের মানুষের মাঝে সমানভাবে ভাগাভাগি করে নেওয়া এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করাই হোক এবারের ঈদের মূল ব্রত।
মাসুদুর রহমান দেশবাসীকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে, পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রেখে এবং সম্পূর্ণ পরিবেশবান্ধব উপায়ে কোরবানি সম্পন্ন করার জন্য বিনীত অনুরোধ জানান। পবিত্র এই আনন্দের দিনে তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, শান্তি, সমৃদ্ধি ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করেন।
একই সাথে, পবিত্র ঈদ উদযাপনে ঘরমুখী সকল মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত কামনা করেন বিজিইএ সভাপতি। তিনি আশা প্রকাশ করেন, এই ঈদ সকলের জীবনে বয়ে আনবে অনাবিল আনন্দ ও সৌহার্দ্য।