• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BCCCI) আয়োজিত ইফতার মাহফিলে হুয়ালং ইন্টারন্যাশনাল-এর অংশগ্রহণ ও নরসিংদীতে জুতা শিল্পের নতুন সম্ভাবনা

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ৪, ২০২৬
বাংলাদেশ চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BCCCI) আয়োজিত ইফতার মাহফিলে হুয়ালং ইন্টারন্যাশনাল-এর অংশগ্রহণ ও নরসিংদীতে জুতা শিল্পের নতুন সম্ভাবনা

রাজীব দে ঢাকা:

পবিত্র রমজান মাসের তাৎপর্য ও সৌহার্দ্য বিনিময়ের উদ্দেশ্যে বাংলাদেশ চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BCCCI) মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, রাজধানীর ওয়েস্টিন ঢাকার বলরুমে এক জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিলের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন হুয়ালং ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড-এর ম্যানেজিং ডাইরেক্টর লি ফুজি (Li Fuzhi)।

অনুষ্ঠানটির মূল লক্ষ্য ছিল বাণিজ্যিক ও শিল্প খাতে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সম্পর্ক এবং সহযোগিতার অটুট বন্ধনকে উদযাপন করা। এতে সংগঠনের সভাপতি জনাব মো. খোরশেদ আলম, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, চায়না দূতাবাসের কর্মকর্তাগণ এবং ব্যবসায়িক খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে হুয়ালং ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড-এর ম্যানেজিং ডাইরেক্টর লি ফুজি বাংলাদেশের শিল্প খাতে প্রতিষ্ঠানের নতুন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি জানান যে, প্রতিষ্ঠানটি নরসিংদী জেলার মাধবদির ইমন গার্ডেনের সন্নিকটে একটি অত্যাধুনিক কারখানা স্থাপন করেছে, যা দেশের জুতা শিল্পের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
লি ফুজি আরও বলেন, “আমাদের চীন এবং বাংলাদেশ উভয় দেশেই নিজস্ব কারখানা রয়েছে।

আমরা দক্ষ কর্মীদের সহায়তায় জুতার নকশা থেকে শুরু করে সোল, আঠা, সেলাই, ডাইছ কাটিং, পিভিসি আপার, লাস্ট, মোল্ড ও ফিতা সহ পরিপূর্ণ ফিনিশড প্রোডাক্ট তৈরিতে সরাসরি ভূমিকা রাখতে সক্ষম”। প্রতিষ্ঠানটি খুব অল্প মূল্যে মানসম্পন্ন পাইকারী জুতা সরবরাহ ও কারিগরি সহায়তা প্রদানে অঙ্গীকারবদ্ধ।
হুয়ালং ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড-এর প্রধান উৎপাদন কেন্দ্রটি ইমন গার্ডেন, বিবিকান্দী বাজার, মাধবদী, নরসিংদীতে অবস্থিত। গুণগত মান এবং আধুনিক ডিজাইনের নিশ্চয়তা প্রদান করাই প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930