• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কৃষি ও ক্রীড়ার প্রসারে মাগুরার মহম্মদপুরে ‘এডিপি’র উপকরণ বিতরণ করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৬, ২০২৬
কৃষি ও ক্রীড়ার প্রসারে মাগুরার মহম্মদপুরে ‘এডিপি’র উপকরণ বিতরণ করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

​মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার সার্বিক উন্নয়নে সংযোজিত হলো নতুন মাত্রা। শনিবার, ২৫ জুলাই ২০২৬ তারিখে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ‘এডিপি-র উপকরণ বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

​অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের অর্থনৈতিক ও উৎপাদনশীল কার্যক্রমে সহায়তার লক্ষ্যে তাদের হাতে আধুনিক স্প্রে মেশিন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফুটবল ও ভলিবল বিতরণ করা হয়।

এসময় মহম্মদপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​বিতরণকালে কৃষকদের স্বস্তি ও শিক্ষার্থীদের আনন্দঘন মুহূর্ত এক অনুপ্রেরণাদায়ী পরিবেশের সৃষ্টি করে। তৃণমূল পর্যায়ে কৃষি, ক্রীড়া ও সংস্কৃতি চর্চার এই সমন্বিত বিকাশ আমাদের সমাজকে আরও সমৃদ্ধ ও সুদৃঢ় করবে।