• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কলকাতা শাখা খোলার অনুমতি পেল এবি ব্যাংক: গুলশান ক্লাবে ইফতার আয়োজনে জানালেন ভারপ্রাপ্ত এমডি

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ৩, ২০২৬
কলকাতা শাখা খোলার অনুমতি পেল এবি ব্যাংক: গুলশান ক্লাবে ইফতার আয়োজনে জানালেন ভারপ্রাপ্ত এমডি

রাজীব দে ঢাকা:

দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান এবি ব্যাংক লিমিটেড আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।
রাজধানী ঢাকার গুলশান ক্লাবে রবিবার (২ মার্চ)
২০২৬ এবি ব্যাংক আয়োজিত ব্যাংকের দশম ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজুল ইসলাম ঘোষণা করেছেন যে, ব্যাংকটি দেশের বাইরে তাদের দ্বিতীয় শাখা খোলার জন্য চূড়ান্ত অনুমতি পেয়েছে।

অনুষ্ঠানে রিয়াজুল ইসলাম এবি ব্যাংকের ঘুরে দাঁড়ানোর বিভিন্ন দিক তুলে ধরেন এবং ব্যাংকের বর্তমান ব্যবসায়িক পরিস্থিতির ইতিবাচক পরিবর্তনের কথা জানান। তিনি বলেন, “দেশের বাইরে আন্তর্জাতিক পরিমণ্ডলে এবি ব্যাংকের নাম সম্মান ও সুনামের সাথে উচ্চারিত হবে, এটি আমাদের দৃঢ় বিশ্বাস”।

তিনি আরও জানান, ব্যাংকটি দীর্ঘদিন ধরেই মুম্বাইয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং নতুন করে কলকাতার শাখা খোলার জন্য দীর্ঘ সময় ধরে চেষ্টা চালিয়ে আসছিল। সাম্প্রতিক সময়ে কলকাতার শাখার জন্য প্রয়োজনীয় অনুমতি পাওয়া গেছে এবং দ্রুততম সময়ের মধ্যে এই শাখার কার্যক্রম শুরু করার জন্য ব্যাংক কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে।

এবি ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এই ইফতার মাহফিলে ব্যাংকের উত্তরোত্তর উন্নতির দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করা হয়।

ব্যাংকটি আশা করছে, ভারতের কলকাতায় নতুন এই শাখা চালুর মাধ্যমে আন্তর্জাতিক গ্রাহক সেবায় এবি ব্যাংক আরও এক ধাপ এগিয়ে যাবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930