• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কর্মসংস্থানে সমতার অঙ্গীকারে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন হলো স্বপ্ন

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২২, ২০২৬
কর্মসংস্থানে সমতার অঙ্গীকারে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন হলো স্বপ্ন

আরেকটি আন্তর্জাতিক সম্মাননা অর্জন করল স্বপ্ন। দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন চতুর্থ এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-এ ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন ইন সাসটেইনেবল পার্টনারশিপস অ্যান্ড ইনস্টিটিউশনস – এমপ্লয়মেন্ট ফর ডিফারেন্টলি-এবলড ইন্ডিভিজুয়ালস’ ক্যাটাগরিতে উইনার হিসেবে সম্মাননা অর্জন করেছে।

প্রতিবন্ধী অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য সমান কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং একটি অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে স্বপ্নের ধারাবাহিক উদ্যোগের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানটি বিশ্বাস করে, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাই টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি।

এ অর্জন প্রসঙ্গে স্বপ্ন জানায়, এই স্বীকৃতি প্রতিষ্ঠানটির অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান এবং বৈচিত্র্যকে উৎসাহিত করার দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন। ভবিষ্যতেও প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান বৃদ্ধি এবং একটি নিরাপদ, সম্মানজনক ও সমান সুযোগভিত্তিক কর্মপরিবেশ গড়ে তুলতে প্রতিষ্ঠানটি কাজ করে যাবে।

বাংলাদেশের প্রেক্ষাপটে ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি)-এর সঙ্গে সামঞ্জস্য রেখে ১৯টি ক্যাটাগরিতে মোট ৪৭২টি মনোনয়ন জমা পড়ে। সাতটি গ্র্যান্ড জুরি প্যানেলে বিভিন্ন খাতের ২৭ জন বিশেষজ্ঞের সমন্বয়ে পরিচালিত বহু-ধাপের মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়। এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-এর চতুর্থ আসরে ৩৪টি উদ্যোগ উইনার এবং ২৫টি উদ্যোগ অনারেবল মেনশন সম্মাননা অর্জন করে।

এ ছাড়া, ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার – ফার্ম-টু-শেলফ ক্যাটাগরিতেও স্বপ্ন অনারেবল মেনশন অর্জন করেছে।

স্বপ্ন বিশ্বাস করে, দায়িত্বশীল ব্যবসায়িক চর্চা, অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান এবং টেকসই উদ্যোগের মাধ্যমে দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই লক্ষ্যেই প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও মানুষের জীবনমান উন্নয়ন ও টেকসই উন্নয়নে অবদান রাখার উদ্যোগ অব্যাহত রাখবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930