বৃহৎ কর্পোরেট এবং পাবলিক সেক্টর ক্লায়েন্টদের জন্য বিশ্বসেরা এবং বৃহৎ কর্পোরেটদের জন্য এশিয়ার সেরা ব্যাংক হিসেবেও স্বীকৃত
দি হংকং এন্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড (এইচএসবিসি), ‘ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স ২০২৫’- এ বাংলাদেশে ব্যাংকিং খাতে দুটি মর্যাদাপূর্ণ পুরষ্কারে স্বীকৃত হয়েছে:
১. সেরা সাসটেইনেবল ফাইন্যান্স ব্যাংক এবং
২. বৃহৎ কর্পোরেটদের জন্য সেরা ব্যাংক
ইউরোমানি এইচএসবিসিকে বৃহৎ কর্পোরেট এবং পাবলিক সেক্টর ক্লায়েন্টদের জন্য বিশ্বের সেরা ব্যাংক এবং । বৃহৎ কর্পোরেটদের জন্য এশিয়ার সেরা ব্যাংক হিসেবেও স্বীকৃতি লাভ করেছে। এছাড়াও, চীন, ফ্রান্স, জার্মানি, হংকং, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, ফিলিপাইন, সিঙ্গাপুর, স্পেন, শ্রীলঙ্কা, তাইওয়ান এবং যুক্তরাজ্যে ব্যাংকিংখাতের বিভিন্ন ক্যাটাগোরিতে বিজয়ীদের মধ্যে রয়েছে এইচএসবিসি। এটি এইচএসবিসির শক্তিশালী আন্তর্জাতিক সংযোগ এবং ক্লায়েন্টদের অগ্রগতিতে ব্যাংটির অংশীদারিত্বের প্রমান।।।
এই পুরস্কারগুলো বিভিন্ন খাতজুড়ে ক্লায়েন্টদের সর্বোত্তম আর্থিক সেবা এবং কৌশলগত সহায়তা প্রদানে এইচএসবিসির অব্যাহত অংশীদারত্ব ও নেতৃত্বেরও প্রতিফলন। ৫৮টিরও বেশি দেশ ও অঞ্চলে বিস্তৃত নেটওয়ার্ক নিয়ে, এইচএসবিসি বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিশ্বস্ত অংশীদার হিসেবে স্থানীয় এবং আন্তর্জাতিক সম্প্রসারণে সহায়তা প্রদান করে চলেছে।
। বৃহৎ কর্পোরেটদের জন্য সেরা ব্যাংক পুরস্কারটি বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসাগুলোকে ব্যাংকিং সমাধান, বিনিয়োগ ও আন্তর্জাতিক বাণিজ্যে সহায়তার মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পথ তৈরি করার ক্ষেত্রে এইচএসবিসির সক্ষমতাকে তুলে ধরে। অন্যদিকে, সাসটেইনেবল ফাইন্যান্সে সেরা ব্যাংক খেতাবটি এইচএসবিসির উদ্ভাবনী অর্থায়ন মডেল ও দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের দীর্ঘস্থায়ী উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের। স্বীকৃতি।
। এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা, মো. মাহবুব উর রহমান এই অর্জন প্রসঙ্গে বলেন, ‘অপার সম্ভাবনার লক্ষ্যে, এইচএসবিসি গ্রাহকদের ব্যবসায়িক উন্নয়নের প্রতিটি ধাপে সক্রিয় ভূমিকা রেখে চলেছে। ইউরোমানির এই স্বীকৃতি কেবল আমাদের আন্তর্জাতিক সংযোগ এবং উদ্ভাবনে আমাদের নেতৃত্বের প্রতিফলন নয় বরং আমাদের গ্রাহকদের সাথে আমাদের আস্থা এবং অংশীদারিত্বেরই প্রমাণ। আমরা সত্যিই সম্মানিত এবং কৃতজ্ঞ যা গ্রাহক সেবায় আমাদের অগ্রগতিকে ত্বরান্বিত করতে এবং আমাদের গ্রাহকদের সর্বোত্তম পণ্য এবং পরিষেবা নিশ্চিত করতে উৎসাহ প্রদান করবে।”