• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আরপিএমপি ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ১৮, ২০২৬
আরপিএমপি ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

অদ্য ১৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৩০ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন আরপিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব নরেশ চাকমা।

সভায় ভিকটিম সাপোর্ট কার্যক্রমের সার্বিক অগ্রগতি, সেবার মানোন্নয়ন, নারী ও শিশু নির্যাতনের শিকার ভুক্তভোগীদের আইনি, মানসিক ও সামাজিক সহায়তা প্রদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বয়ে ভুক্তভোগীবান্ধব সেবা আরও কার্যকর ও মানবিক করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মোছাঃ মোনালিসা আকতার (স্টাফ, ব্লাস্ট রংপুর ইউনিট), রুম্মানা জামান (সাধারণ সম্পাদক, বাংলাদেশ মহিলা পরিষদ, রংপুর), ডা. তাহছলিন ফেরদৌস (কো-অর্ডিনেটর, ওসিসি রংপুর), এ কে এম নাজমুল কাদের (অফিসার ইনচার্জ, কোতয়ালী থানা), মোঃ গোলাম মোস্তফা (ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর, ব্র্যাক রংপুর), মেজবাহুন নাহার (আরডিআরএস বাংলাদেশ) এবং শ্যামল কান্তি সাহা (মেরি স্টোপস ক্লিনিক, রংপুর)।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় ভিকটিম সাপোর্ট সেন্টারের কার্যক্রমকে আরও গতিশীল, মানবিক ও ভুক্তভোগীবান্ধব করার লক্ষ্যে আরপিএমপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নারী, শিশু এবং অন্যান্য অপরাধের শিকার ভুক্তভোগীদের দ্রুত আইনি সহায়তা, মানসিক সহায়তা, পুনর্বাসন এবং ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে তিনি বিশেষ গুরুত্বারোপ করেছেন। তাঁর নির্দেশনা অনুযায়ী ভুক্তভোগীদের প্রতি সংবেদনশীল আচরণ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার মানোন্নয়নে আরপিএমপি ভিকটিম সাপোর্ট সেন্টার ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

ভুক্তভোগীদের নিরাপত্তা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে আরপিএমপি ভিকটিম সাপোর্ট সেন্টার সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930