• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আইপিএফ বাংলাদেশ শিল্প মেলা-২৪ এ সেরা বিদেশী স্টলে ২য় পুরস্কার পেয়েছে এম এন আর ট্রেডিং

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৪

রিপোর্ট: রাজীব-তাজ

২০২৪ সালের ২৪-২৭ জানুয়ারী অনুষ্ঠেয় ১৬তম বাংলাদেশ প্লাস্টিকস, প্রিন্টিং ও প্যাকেজিং (আইপিএফ) শিল্প প্রদর্শনীতে অংশ নিয়েছিল এম এন আর ট্রেডিং লিমিটেড। নামী-দামী প্লাস্টিক মেশিনারীজ সেবা দেয় প্রতিষ্ঠানটি। এবারের মেলায় বিদেশী ক্যাটাগরীতে ২য় সেরার পুরষ্কার জয় করে এটি। মো: রাফিউল ইসলাম (রাফি) এম এন আর ট্রেডিং এর ম্যানেজিং ডাইরেক্টর (এমডি) এর ভূমিকায় রয়েছেন। নিজ নিজ মেশিন পণ্য ও সেবা এই মেলাতে তারা উপস্থাপন করেছে। ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল স্টলটি। উল্লেখ্য, এম এন আর ট্রেডিং এর অফিস- ৫৪৬, পূর্ব কাজীপাড়া, কাফরুল, মিরপুর, ঢাকা।

যাবতীয় শিল্পকারখানার মেশিনারী এবং এক্সেসরিজ নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি। বাংলাদেশে ৩ টি বিখ্যাত ব্র‍্যান্ডকে তারা উপস্থাপন করে, যেমন- ওউনপ্লাস, লাইশিড এবং আওতাই। মোল্ডিং মেশিন, এক্সট্রুশন মেশিন, অক্সিলিয়ারী মেশিন, প্রিন্টিং প্যাকেজিং মেশিন, থ্রেড কাটিং-ব্লয়িং মেশিন সহ সব ধরণের মোল্ড নিয়ে কাজ করে এম এন আর ট্রেডিং লিমিটেড। ভাল মানের সেবা দেওয়ার কারণে বড় ক্রেতাদের আস্থার জায়গা অর্জন করেছে তারা। মেশিন নিয়ে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইটে- www.mnrtradingbd.com

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930