• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

অটোরিকশার পৃথক নীতিমালা ও অনুমোদনহীন বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৯, ২০২৬
অটোরিকশার পৃথক নীতিমালা ও অনুমোদনহীন বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ETC (Electronic Toll Collection) সিস্টেম চালু, যাত্রাবাড়ী–গুলিস্তান ফ্লাইওভারের যানজট নিরসন, ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তর, গাবতলী বাস টার্মিনালের সম্প্রসারণ, কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তর এবং সচিবালয় এলাকায় পার্কিং ব্যবস্থার উন্নয়নসহ রাজধানীর যানজট নিরসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া অটোরিকশা চলাচলে পৃথক নীতিমালা প্রণয়ন এবং অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

রাজধানীর যানজট নিরসনে নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930