• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মৌলভীবাজার জেলা পরিষদের উপ নির্বাচনে সদস্য নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২০
মৌলভীবাজার জেলা পরিষদের উপ নির্বাচনে সদস্য নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজার জেলা পরিষদের উপ নির্বাচনে ৬ নং ওয়ার্ডের প্রার্থী কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মান্না, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হওয়ায় ৮নং রাউৎগাঁও ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ সভাপতি দুরুদ আহমদ এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময়ে উপস্থিত ছিলেন, কুলাউড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মনি, কুলাউড়া উপজেলা যুবলীগের সমাজ কল্যাণ সম্পাদক, ও রাউৎগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোদাব্বির হোসাইন ঝুমন, রাউৎগাঁও ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন জনি, রাউৎগাঁও ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের লিটন, রাউৎগাঁও ইউনিয়ন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, যুবলীগ নেতা লুৎফুর রহমান, ইউনিয়ন যুবলীগ নেতা রিমন চৌধুরী, কামরান আহমেদ, সিলেট এমসি কলেজ ছাত্রলীগ নেতা কাওছার আহমেদ ইউনিয়ন ছাত্রলীগের নেতা রুকন আহমেদ প্রমুখ।

মোঃ রেজাউল ইসলাম শাফি / দৈনিক হাকালুকি

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930