• ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কুলাউড়ায় চিকিৎসাধীন অবস্থায় জুড়ীর এক শিশুর মৃত্যু নিয়ে উত্তেজনা

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২০
কুলাউড়ায় চিকিৎসাধীন অবস্থায় জুড়ীর এক শিশুর  মৃত্যু নিয়ে উত্তেজনা

স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রিয়াদ নামে দেড় মাস বয়সী এক শিশুর মৃত্যু নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যুতে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশী হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

জানা যায়, জুড়ী উপজেলাধীন বাহাদুরপুর নিবাসী আব্দুল লতিফের দেড় মাসের এক শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। শুক্রবার দুপুর ৩ টার দিকে শিশুটিকে কর্তব্যরত নার্স নেবুলাইজার দেয়ার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে কর্তব্যরত ডাক্তার মৌলভীবাজার সদর হাসপাতালে রেফারকালে শিশুটির মৃত্যু হয়।

মৃত্যুর ঘটনা নিয়ে হাসপাতালে উত্তেজনার সৃষ্টি হলে খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওছার দস্তগীর, ওসি ইয়ারদৌস হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে ময়না তদন্তের জন্য শিশুর লাশ হাসপাতাল থেকে থানায় নিয়ে যাওয়া হয়।

কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান দৈনিক হাকালুকিকে জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আসাদুর রহমান / দৈনিক হাকালুকি

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930