• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

হাকালুকি হাওরে লক্ষাধিক টাকার অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২০
হাকালুকি হাওরে লক্ষাধিক টাকার অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম এর নেতৃত্বে ১৫ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে কুলাউড়া থানা পুলিশের এসআই সনক কান্তি দাসের নেতৃত্বে পুলিশ ফোর্স এর সহযোগিতায় দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ হাওর হাকালুকি হাওরে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও বেড়া জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করে ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, কুলাউড়া উপজেলাধীন হাকালুকি হাওরের ভুকশিমইল এরিয়ায় অবৈধভাবে মৎস্য আহরণের খবর পেয়ে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশ বিভাগের সমন্বয়ে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এই সময় হাওর থেকে অবৈধ জাল উচ্ছেদ করা হয়। লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করা হয়। এবং ভূকশিমইলের আজিম উদ্দিন ও ছালেখ নামে ২ জনকে আটক করা হয়।

পরে আটককৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযান শেষে সন্ধ্যায় উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।

মোঃ রেজাউল ইসলাম শাফি / দৈনিক হাকালুকি

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930