• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বড়লেখায় ৯৪ জন মহিলা/কিশোরীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২০
বড়লেখায় ৯৪ জন মহিলা/কিশোরীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বড়লেখা উপজেলায় আয় বৃদ্ধিমূলক কাজের জন্য ৯৪ জন মহিলা ও কিশোরীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। সেভ দ্যা চিলড্রেনের অর্থায়নে ও বেসরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের (সিএনআরএস) সূচনা প্রকল্পের মাধ্যমে সূচনার উপকারভোগী মহিলা ও কিশোরীদের মাঝে এগুলো বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। সূচনার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সৈয়দ আব্দুস সামাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব সোয়েব আহমদ, স্বাগত বক্তব্য দেন সূচনা প্রকল্পের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মাহবুব হাসান, এছাড়াও বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন্নাহার, ইউপি সদস্য হিফজুর রহমান প্রমুখ।

এসময় সাংবাদিক আব্দুর রব ও তপন কুমার দাস, সূচনার টেকনিক্যাল কর্মকর্তা মতিউর রহমান, পুষ্টি কর্মকর্তা আল আমিন, আইজিএ কর্মকর্তা মীর সঞ্চয়, জিসিডিও অসীম চন্দ্র, পর্যবেক্ষণ কর্মকর্তা তৌহিদ কামাল তাপস, ইউনিউয়ন সমন্বয়কারী তালেব উদ্দিন ও নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

হাকালুকি/তাফিমুল

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930