• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বড়লেখায় ৭৬ পরিবারের মাঝে সৌর বিদ্যুৎ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২০
বড়লেখায় ৭৬ পরিবারের মাঝে সৌর বিদ্যুৎ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের টি.আর/কাবিটার অর্থ দ্বারা অসচ্ছল ৭৬ পরিবারের মধ্যে সৌর বিদ্যুৎ বিতরণ অনুষ্ঠানে উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান।

উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযাদ্ধা আব্দুল খালিক, ইউপি সদস্য সেলিম আহমদ খান,তমসির আলী, রফিক উদ্দিন, মাসুক উদ্দিন প্রমুখ।

হাকালুকি/তাফিমুল

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930