• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বড়লেখার কালিকাবাড়ী চা বাগান থেকে ১৪ লিটার চোলাই মদসহ আটক ২

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২০
বড়লেখার কালিকাবাড়ী চা বাগান থেকে ১৪ লিটার চোলাই মদসহ আটক ২

ইবাদুর রহমান :: মৌলভীবাজারের বড়লেখায় ১৪ লিটার চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন উপকরণসহ দুই মাদক কারবারিকে আটক করেছে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। ২৯ সেপ্টম্বর মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কালিকাবাড়ি চা বাগান থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন- উপজেলার ৪নংউত্তর শাহবাজপুর ইউনিয়নের কালিকাবাড়ি চা বাগানের বজ্রনাথ রবি দাসের পুত্র সন্তোস রবি দাস (৩৪) ও সায়পুর গ্রামের মনু মিয়ার পুত্র কাজল মিয়া (৫৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেনের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) রতন কুমার হাওলাদার ও সহকারি উপ-পরিদর্শক (এএসআই) তাজুল ইসলামসহ একদল পুলিশ উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কালিকাবাড়ি চা বাগানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। এ সময় সন্তোস রবি দাসের বসত ঘর থেকে ১৪ লিটার চোলাই মদ এবং মদ তৈরির বিভিন্ন উপকরণ ও কাঁচামাল জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে ১৪ লিটার চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন উপকরণসহ দু’জনকে আটক করা হয়েছে। আটককৃত সন্তোস রবি দাস দীর্ঘদিন থেকে তাঁর বসত ঘরে মদ তৈরি করে আসছিলেন। সেখানে বিভিন্ন এলাকা থেকে মাদকসেবীরা মাদক সেবন করতে আসতেন। এ ঘটনায় মামলা হয়েছে। আটককৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হবে।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31