• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ক্যান্সার রোগে আক্রান্ত এবাদের পাশে এবার তারাদরম ফেন্ডস সার্কেল গ্রুপ

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১, ২০২০
ক্যান্সার রোগে আক্রান্ত এবাদের পাশে এবার তারাদরম ফেন্ডস সার্কেল গ্রুপ

তাফিমুল কবির :: বড়লেখা দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম গ্রামের বাসিন্দা এবাদুর রহমান ক্যানসার রোগে আক্রান্ত। গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) তারাদরম ফ্রেন্ডস সার্কেল গ্রুপের উদ্যোগে মরনব্যাধি রোগে আক্রান্ত এবাদুর রহমানের রোগমুক্তি ও সুস্থতা কামনায় খতমে কোরআন, দোয়া মাহফিল করা হয়। এসময় এবাদের চিকিসার জন্য তারাদরম ফ্রেন্ডস সার্কেল গ্রুপের প্রবাসী ও দেশী সদস্যদের পক্ষথেকে পরিবারের হাতে নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা তুলে দেওয়া হয়।

উক্ত অনুষ্টানে তারাদরম ফ্রেন্ডস সার্কেল গ্রুপের পরিচালক মুহাম্মদ খায়রুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী দ্বীন শিক্ষা প্রতিষ্টান সুজাউল সিনিয়র মাদ্রাসার প্রাক্তন মাওলানা আ.ক.ম আব্দুল আজিজ, ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা আইয়ুব আলী, আব্দুস সাত্তার (মেম্বার), কাজী রফিক উদ্দিন, হাফিজ আব্দুর রহিম, আব্দুর রুপ, নিজাম উদ্দিন, আব্দুল মালিক, এম জসিম উদ্দিন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস সার্কেল গ্রুপের উপদেষ্টা আবু বক্কর, হাসান মাহমুদ বটল, সিনিয়র সদস্য গৌছ উদ্দিন, রুবেল আহমদ, শরিফ উদ্দিন, আজিম উদ্দিন, ইকবাল হাসান মাতাব, সাইফুর রহমান প্রমুখ।

হাকালুকি/ডেস্ক

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930