• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

উপ নির্বাচনে বড়লেখায় সাত প্রার্থীর মনোনয়নপত্র জমা

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২০
উপ নির্বাচনে বড়লেখায় সাত প্রার্থীর মনোনয়নপত্র জমা

বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার সাদেকুর রহমানের কাছে বড়লেখা উপজেলার দুইটি ইউনিয়নের দুইটি ওয়ার্ডে মেম্বার পদে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বড়লেখা উপজেলার ৬নং সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ৩ জন এবং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ৪ জন প্রার্থী মেম্বার পদে মনোনয়নপত্র জমা দেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বড়লেখা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শূন্য মেম্বার পদে মনোনয়নপত্র জমা দেন – আব্দুস ছালাম, আব্দুস শহীদ ও সজল দে। এবং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শূন্য মেম্বার পদে মনোনয়নপত্র জমা দেন – বেলাল আহমদ, জাফর ইকবাল, ময়নুল ইসলাম মনু ও শ্যামল রঞ্জন পাল।
আগামী ২০ অক্টোবর দুইটি ওয়ার্ডের শূণ্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

হাকালুকি/তাফিমুল

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930