• ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বড়লেখায় থানা অফিসার ইনচার্জের সাথে নিসচার মতবিনিময়

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১১, ২০২০
বড়লেখায় থানা অফিসার ইনচার্জের সাথে নিসচার মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক :: ‘মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আসন্ন ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি নিয়ে থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার মহোদয়ের সাথে নিরাপদ সড়ক চাাই ‘নিসচা’ বড়লেখা উপজেলার শাখার মতবিনিময়।

শুক্রবার (৯ অক্টোবর) রাত ৮ ঘটিকার সময় অফিসার ইনচার্জের অফিসে মত বিনিময় করা হয়। নিসচা বড়লেখা উপজেলার শাখার মাসব্যাপী কর্মসূচি সম্পর্কে অফিসার ইনচার্জ কে অভিহিত করা হয়। এসময় বড়লেখা থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, নিসচা’র বড়লেখা শাখার মাসব্যাপী কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার আহ্বায়ক তাহমীদ ইশাদ রিপন, যুগ্ম আহ্বায়ক মার্জানুল ইসলাম, সদস্য সচিব আইনুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য আব্দুল আজিজ,আইনজীবী সহকারী গোলাম কিবরিয়া, রাসেল আহমদ সহ প্রমুখ।

ইবাদুর রহমান জাকির / হাকালুকি

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31