• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বড়লেখায় ১২৯ টি সার্বজনীন পূজামণ্ডপে ৫০০ কেজি করে চাল বিতরণ

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১১, ২০২০
বড়লেখায় ১২৯ টি সার্বজনীন পূজামণ্ডপে ৫০০ কেজি করে চাল বিতরণ

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ১২৯টি সার্বজনীন পূজামণ্ডপে ৫০০ কেজি করে মোট ৬৪.৫০ মে. টন জি আর চালের ছাড়পত্র (ডি ও) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি। এ সময় মন্ত্রী অসহায় ও কর্মহীন পরিবারের জন্য দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বরাদ্দ থেকে ২০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার,মোঃ শামীম আল ইমরান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ, বড়লেখার চেয়ারম্যান সোয়েব আহমেদ, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, উপজেলা পরিষদ, বড়লেখার সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম সুন্দর প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পরিষদ, বড়লেখার ভাইস চেয়ারম্যান মোঃ তাজ উদ্দিন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান।


মোঃ ইবাদুর রহমান জাকির / হাকালুকি

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930