• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বড়লেখায় দুই মাদকসেবী গ্রেপ্তার; বিনাশ্রম কারাদণ্ড প্রদান

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১, ২০২০
বড়লেখায় দুই মাদকসেবী গ্রেপ্তার; বিনাশ্রম কারাদণ্ড প্রদান

ইবাদুর রহমান :: মৌলভী বাজারের বড়লেখায় (১অক্টোবর) রাত ১২.১৫ মিনিটের সময় উপজেলা নির্বাহী অফিসার, বড়লেখা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম আল ইমরান বড়লেখা সরকারী কলেজের পাশে মোবাইল কোর্ট পরিচালনা করে দেশীয় মদ সহ মাতাল অবস্থায় দুজন আসামী কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত দুজন কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। (এস আই) মোঃ শরীফ উদ্দিনের নেতৃত্বে বড়লেখা থানা পুলিশ মোবাইল কোর্ট কে সর্বাত্মক সহযোগিতা প্রদান করেন। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন, বড়লেখা ও বড়লেখা থানার সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে। তাদেরকে আগামীকাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হইবে।

হাকালুকি/ডেস্ক

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930