• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজশাহী অঞ্চলের অ্যাসেট স্কিলস কম্পিটিশন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ২, ২০২৪
রাজশাহী অঞ্চলের অ্যাসেট স্কিলস কম্পিটিশন অনুষ্ঠিত

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন ‍অ্যাকসেলারেটিং অ্যানড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকনোমিক ট্রান্সফরমেশন (ASSET) প্রকল্পের আওতায় কারিগরি শিক্ষার জনপ্রিয়তা বৃদ্ধি ও প্রচারণাসহ শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে কারিগরি শিক্ষাঙ্গনের ১২০টি সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে স্কিলস ও ইনোভেশন কম্পিটিশন ২০২৩ (উদ্ভাবনী প্রতিযোগিতা) এর প্রাতিষ্ঠানিক পর্যায়ের প্রতিযোগিতা একযোগে সারাদেশে গত ১৭ জুন ২০২৩ খ্রি. অনুষ্ঠিত হয়েছে। প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রায় ১৮৫০টি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শিত হয় এবং ৩৬০ টি প্রকল্প আঞ্চলিক পর্বে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়।

প্রতিযোগিতাটির দ্বিতীয় পর্যায় তথা আঞ্চলিক স্কিলস ও ইনোভেশন কম্পিটিশন আয়োজনের অংশ হিসেবে রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা ২ মার্চ, বঙ্গবন্ধু মঞ্চ, জেলা প্রশাসকের কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ সিরাজুল ইসলাম, অতিরিক্ত সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, রাজশাহী,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আজিজ তাহের খান, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), কারিগরি শিক্ষা অধিদপ্ত, রাজশাহী অঞ্চলের ১৬টি কারিগরি প্রতিষ্ঠান থেকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে নির্বাচিত ৩টি করে সর্বমোট ৪৮টি প্রকল্প এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর ‘স্মার্ট কার’ প্রকল্পটি প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় স্থান অর্জন করে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর ‘স্ব-পরিচ্ছন্ন রাস্তা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ’ শীর্ষক প্রকল্পটি। এছাড়া, রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এর ‘ডয়ারস, ইন্টারন্যাশনাল অনলাইন মার্কেটপ্লেস ওয়েব এপ্লিকেশন’ প্রকল্পটি তৃতীয় স্থান অর্জন করে।