ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা ২৫ ফেব্রুয়ারি ২০২৪, রবিবার, এ বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মাহমুদুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ রফিকুল ইসলাম, জাবের এন্ড জুবায়ের ফেব্রিকস লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ আব্দুল্লাহ জাবের, নোমান গ্রপের এক্সিকিউটিভ ডাইরেক্টর মোঃ শহিদুল্লাহ চৌধুরী, ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল কাদের সরদার ও মোহাম্মদ আবদুল মান্নান সহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।