• ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সাংবাদিক মাসুদুর রহমান মাসুদভাই আর নেই

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৪
সাংবাদিক মাসুদুর রহমান মাসুদভাই আর নেই

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক সময়ের বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাসুদুর রহমান মাসুদ ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। আজ সকালে তিনি বাসায় ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন সাংবাদিক মাসুদুর রহমান মাসুদ।
দৈনিক সমাচার ও দৈনিক ভোরের ডাক পত্রিকায় তিনি সিনিয়র রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
খুলনা শহরে মাসুদুর রহমানের মাসুদের পৈত্রিক নিবাস। বর্তমানে তিনি রাজধানীর রায়েরবাগ এলাকায় ভাড়া বাসায় পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন মরহুমের খুলনা থেকে আত্মীয়-স্বজন এলে আজ বাদ মাগরিব রায়েরবাগে জানাজা শেষে মাতুয়াইল কবরস্থানে তাকে দাফন করা হবে। সাংবাদিক মাসুদুর রহমান মাসুদের মৃত্যুর খবরে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031