• ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

টিসিএর নতুন সভাপতি তানভীর এবং সাধারণ সম্পাদক জীবন

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৪
টিসিএর নতুন সভাপতি তানভীর এবং সাধারণ সম্পাদক জীবন

উৎসবমুখর পরিবেশে শেষ হলো টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-টিসিএর কার্যকরি কমিটির নির্বাচন।

টেলিভিশনের কর্মরত চিত্র সাংবাদিকদের একমাত্র পেশাজীবী সংগঠন টিসিএর সদস্যদের ভোট গ্রহণ চলে শুক্রবার সারাদিন।

এবারের নির্বাচনে ৬৪১ জন ভোটারের মধ্যে ভোট কাস্ট হয়েছে ৫৯৭জনের৷ ১৯টি পদে প্রার্থীদের লড়াইয়ে মাঠে ছিলেন ৩০ জন প্রার্থী।

সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭.৩০মি. পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচন কমিশনার কে,জেড সোহেল, শহিদ ইসলামের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার মো. হারুন অর রশিদ তালুকদার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে লড়াইয়ে ছিলেন দুজন। এই পদে ৩১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. ফারুক হোসেন তানভীর। সাধারণ সম্পাদক শহিদুল হক জীবন ৩০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া বিজয়ী হয়েছেন, সহ-সভাপতি পদে হেলাল আহমেদ সজীব ও শাফিন আহমেদ বাবু। সহ-সাধারণ সম্পাদক, মো. মহসীন মুকুল ওমো. সুমন জাপান, সাংগঠনিক সম্পাদক তফসীর মো. হাসান, সহ সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল হাকিম পলাশ , অর্থ সম্পাদক ফরীদ আহমেদ, সহ-অর্থ সম্পাদক শেখ মো. নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক আল মাসুম সবুজ, সহ দপ্তর সম্পাদক মো. আবু হানিফ সোহেল ও মো. আবু তালেব হাসান , প্রচার সম্পাদক নূরে আলম, সহ প্রচার সম্পাদক মো. সোহেল,

কার্যনির্বাহী সদস্য চর জন- মোঃ সোহাগ খান, মো. সিরাজুল হক ( রুমেল ), মো. হাসান মাহমুদ ( রোকন ) ও খোকন কর্মকার বিজয়ী হয়েছেন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031